শেরপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে প্রতারণার শিকার এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা হাইস্কুল মাঠে। এ ঘটনায় আহত গোলাম মোস্তফার (৩৬) পিতা মো. নাদু মণ্ডল শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

- Advertisement -

অভিযোগে জানা যায়, প্রায় চার বছর আগে ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামের মো. রাজু বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে রাজু বিভিন্ন সময় টালবাহানা করতে থাকে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে রাজু জামানত হিসেবে একটি জুডিশিয়াল স্ট্যাম্প ও তার স্ত্রীর নামে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি সাক্ষরিত চেক গোলাম মোস্তফাকে প্রদান করে। এর একটি চেকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং অন্য চেকে ৩ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ ছিল।

- Advertisement -

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও রাজু টাকা ফেরত না দেওয়ায় গোলাম মোস্তফা টাকা ফেরতের জন্য চাপ দিলে রাজু কৌশলে তাকে ছনকা হাইস্কুল মাঠে ডেকে নেয়। সোমবার রাতে গোলাম মোস্তফা সেখানে পৌঁছালে রাজু, আজাদ, আজিজুল, সালামসহ আরও কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে।

এক পর্যায়ে রাজু ধারালো লোহার চাকু দিয়ে গোলাম মোস্তফার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা গোলাম মোস্তফার পকেটে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকার চেক ছিঁড়ে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

- Advertisement -

গোলাম মোস্তফার চিৎকারে স্থানীয় নান্টু মিয়া ও ইয়াকুব আলীসহ এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, “অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তবে...

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং একাধিক জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে...

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। মঙ্গলবার হংকং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি...

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড়...

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং একাধিক জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। মঙ্গলবার...

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে চলমান আন্তর্জাতিক টুর্নামেন্টে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন ও স্বস্তিদায়ক তথ্য প্রকাশ করেছে...

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা...

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ আতিকুল ইসলাম...