মুখে কলম ধরে লিখে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ নওগাঁর রিয়াদ

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মুখে কলম ধরে লিখে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রিয়াদ হোসেন। দুই হাত না থাকলেও প্রবল ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে সে। রিয়াদ উপজেলার বালিচাঁদ গ্রামের মো. আইনাল হোসেনের ছেলে। তার এই অনন্য অর্জন স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্ম থেকেই দুই হাত নেই রিয়াদের। ফলে শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হতে হয়েছে তাকে। তবে শারীরিক এই সীমাবদ্ধতা তার পড়ালেখার অদম্য ইচ্ছাকে দমাতে পারেনি। হাতের বিকল্প হিসেবে মুখে কলম ধরে নিয়মিত পড়াশোনা ও লেখার অভ্যাস গড়ে তোলে সে। দীর্ঘদিনের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে সে এবার সফলতার সঙ্গে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
রিয়াদের সহপাঠীরা জানায়, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল অত্যন্ত বেশি। উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে রিয়াদের। সে নিজের মতো অন্যান্য শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায়।

বালিচাঁদ দারুল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম রিয়াদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, রিয়াদ শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিল। মুখে কলম ধরে লিখে সে এবারের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন রিয়াদের প্রশংসা করে বলেন, রিয়াদ হোসেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মুখে লিখে এবারের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে সে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে অবদান রাখবে,এটাই আমাদের প্রত্যাশা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, তিনজনকে জেল ও জরিমানা

পুলিশ দেখেই ট্রাক ফেলে পালাল ‘ভুয়া ডিবি’, উদ্ধার ৭০ ব্যারেল তেল

নওগাঁর নিয়ামতপুরে ১০১ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

