নওগাঁয় বাড়ির সেপটিক ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গতকাল সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তার মোবাইলে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে, তার বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে কিছুটা সময় নেওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি গোপন করার উদ্দেশ্যে এই নির্জন টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে রেখে গেছে। জনবসতিপূর্ণ এলাকায় এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং এই ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

