নাটোরে বসতঘরে আগুনে পুড়ে মা ও দেড় বছরের শিশুর মৃত্যু, দগ্ধ শাশুড়ি

বিশেষ সংবাদ

নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে বসতবাড়িতে লাগা আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক মা ও তার দেড় বছর বয়সী শিশু। নিহতরা হলেন আতিয়া বেগম (২৭) ও তার মেয়ে রওজা মনি। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আতিয়ার শাশুড়ি মনিকা বেগম, যিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক তিনটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে দিনমজুর রান্টু সরকারের বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা আতিয়া বেগম ও তার শিশু কন্যা বের হতে পারেননি। দুধের শিশুকে বুকে জড়িয়ে থাকা অবস্থাতেই তাদের মৃত্যু হয়।

ঘটনায় বাড়ির শোবার ঘর, গোয়াল ও একটি দোকানসহ সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে ১৮টি ছাগল পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানান রান্টু সরকার।

বিলাপ করতে করতে রান্টু সরকার জানান, তিনিও স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর তিনি কোনোভাবে ঘর থেকে বের হতে পারলেও ভয়াবহ আগুনের মধ্যে স্ত্রী ও সন্তানকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, স্ত্রী, দুধের সন্তান ও ঘরবাড়ি হারিয়ে তিনি এখন নিঃস্ব। তার মা মনিকা বেগম দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওহীদুজ্জামান রুবেল জানান, গুরুতর দগ্ধ অবস্থায় মনিকা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসী তাৎক্ষণিকভাবে নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ততক্ষণে আগুনে সব পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শাকিল ইসলাম জানান, গোয়ালে দেওয়া কয়েল থেকে আগুন ধরে ধানের খড়ে। সেখান থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মা-মেয়ের প্রাণ ঝরে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামালসহ ঘরের আসবাব পুড়ে গেছে। পাশাপাশি প্রতিবেশী নেকজার আলীর একটি দোকান এবং ইসলামের আটটি ছাগল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে মারা যাওয়া মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...