নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোর জেলা বিএমএ’র আহ্বায়ক, ক্লিনিক মালিক-ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ড্যাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসা মোড়ের জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে কর্মচারীরা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অপেক্ষা করেন। দুপুর পর্যন্ত দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমিরুলের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এরপর নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ শুরু করে।
পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “ধারাণা করা হচ্ছে ডা. আমিরুল ইসলাম তার রুমে ঘুমিয়েছিলেন। পরে কোনো নৃশংসতার শিকার হন।
তিনি আরও জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

