নিখোঁজের ১২ ঘন্টা পর খাদ্য গুদামের ঝোপে মিলল শিক্ষার্থীর মরদেহ

নিখোঁজের ১২ ঘণ্টা পর মো: জিহাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার (০৫ জুলাই) বিকালের দিকে জিহাদ নিখোঁজ হয়।
নিহত জিহাদ হোসেন উপজেলার মুনসিদপুর গ্রামের প্রবাসী মো: হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণির ছাত্র।
জিহাদের বড় ভাই মো: শুভ জানান, তেঁতুলতলা এলাকায় একটি পরিত্যক্ত খাদ্য গুদামের পাশে সহপাঠীদের সাথে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিলো জিহাদ। জিহাদকে বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে যাওয়ার কথা বলে চলে যান তিনি।
বেশ কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখেন জিহাদ বাড়ি ফেরেনি। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে খুঁজতে গিয়েও তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজা-খুঁজির পর শুক্রবার রাতে এলাকায় মাইকিং করা হয়।
এরপর মধ্যরাতের দিকে তেঁতুলতলা গোডাউনের ভিতরে জিহাদের পড়নের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায় এবং শনিবার সকালে গোডাউনের ঝোপের মধ্যে থেকে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো তার মরদেহ পাওয়া যায়।
নিখোঁজের ১২ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, নিহত জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

