বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য নয়: ডিএমপি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী শীশ্রান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি তদন্তে সত্য নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘বুয়েট শিক্ষার্থী শীশ্রান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি তদন্তে সত্য প্রমাণিত হয়নি। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সাইবার স্পেস ব্যবহার করে শ্লীলতাহানি বা ধর্মীয় উসকানির কিছু উপাদান তদন্তে পাওয়া গেছে।’

তালেবুর রহমান আরও জানান, শীশ্রান্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে।
এর আগে, সহপাঠীর শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। ক্ষুব্ধ শিক্ষার্থীরা আহসান উল্লাহ হল থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরদিন বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চকবাজার থানায় মামলা করে। পরে পুলিশ শীশ্রান্তকে আদালতে পাঠায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধ ও বৃহস্পতিবারের চলমান টার্ম পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

