শেরপুরে প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পাঠদান বর্জন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সহকারী শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বর্জন করেছেন

বুধবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে, এতে স্থবির হয়ে পড়ে শিক্ষার কার্যক্রম।

- Advertisement -

বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে মোট ১০ জন সহকারী শিক্ষক কর্মরত আছেন। বুধবার সকাল থেকেই তারা শ্রেণিকক্ষে প্রবেশ না করে শিক্ষক কক্ষে অবস্থান নেন। ফলে কোনো শ্রেণিতে পাঠদান অনুষ্ঠিত হয়নি।

সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীরা হৈচৈ ও লাফালাফিতে ব্যস্ত। কেউ কেউ ডেস্কে দাঁড়িয়ে খেলা করছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, “আজ স্যার-ম্যাডামরা টিফিনের পরে ক্লাসে আসেননি, কেউ পড়াচ্ছেন না।”

- Advertisement -

সহকারী শিক্ষক সন্ধ্যা রানী দত্ত ও রবিউল আহসান, সেলিনা সুলতানাসহ পাঁচজন শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তাঁরা বলেন, “আমরা বারবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো প্রধান শিক্ষক আমাদের নানা উপায়ে হয়রানি করে যাচ্ছেন।”

শিক্ষকেরা আরও জানান, বিদ্যালয়ের ‘সততা স্টোর’, বিভিন্ন উৎসব ও অনুদানের অর্থের হিসাব প্রধান শিক্ষক কাউকে দেন না। বরাদ্দকৃত সরকারি অর্থও কেবল কাগজে-কলমে ব্যয় দেখানো হয়। এসব অনিয়ম ও দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়েই তাঁরা আজ পাঠদান বর্জন করেছেন।

- Advertisement -

বুধবার সকালে প্রধান শিক্ষক হাজিরা খাতা নিজের কাছে রেখে দেওয়ায় কেউ হাজিরা দিতে পারেননি বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে শেরপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, “শিক্ষকদের পাঠদান বর্জনের বিষয়টি জেনেছি। তাদের সঙ্গে কথা বলা হয়েছে।”

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২১ জুন)...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...