আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি শুরু হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন উদ্যোগও ভূমিকা রেখেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক–এর সম্পূরক প্রশ্নের জবাবের পর স্পিকার এ মন্তব্য করেন

- Advertisement -

স্পিকার বলেন, পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি উল্লেখ করে বলেন, ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই শুরু হয়েছিল।

এর আগে প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধ নিয়ে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

- Advertisement -

সংসদে প্রশ্ন উত্থাপন করে আব্দুল মালিক সিলেট অঞ্চলের বন্যা ও খরার দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে উজানের পানি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আবার শুষ্ক মৌসুমে পানির সংকটে মানুষের ভোগান্তি বাড়ে। এ পরিস্থিতিতে টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনা এবং পাহাড়ি ঢলের চাপ মোকাবিলায় করণীয় জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি।

- Advertisement -

উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে ভারতের মণিপুরে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত এ প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ কমে যাওয়া ও পরিবেশগত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার (৩১ মে)...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বগুড়া...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। শনিবার (৩০...

চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন...

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদ এর নিজস্ব রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ কোটি এবং বর্তমান...

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের

পশ্চিমবঙ্গজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ে অন্তত আটজনের মৃত্যু...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন...