অন্তর্বর্তীকালীন সরকারে আরো ৫ উপদেষ্টা যোগ হচ্ছেন

চলমান অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরো ৫ জন উপদেষ্টা যোগ হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বঙ্গভবন থেকে এক সংবাদ বার্তায় জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের ৩দিন পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে প্রাথমিকভাবে ১৭ জনকে উপদেষ্টা বানানো হয়।
যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২জন সমন্বয়কও আছেন। গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টার পর বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহন করেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

