আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না বিএনপি: আফরোজা আব্বাস

আওয়ামী লীগের মতো প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার (১৭ আগস্ট) সকালে পাবনায় ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আফরোজা আব্বাস। তিনি বলেন, শিক্ষার্থীরা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা এনে দিয়েছে। শেখ হাসিনার পতনের পর বুকের পাথর নেমে যাওয়ায় এখন আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে তরুণ সমাজকে অভিনন্দন জানাই।
বিএনপি নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে আফরোজা আব্বাস বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি।
আফরোজা আব্বাস ও জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ছাত্র আন্দোলনে আহত পাবনার বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, রাজা বটতলা এলাকার মাহাজেবিন দক্ষিণ রাঘবপুরের কোহিনূর আক্তার পিয়া ও মাসুম বাজার এলাকার নাবিলার সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

