আপনারা নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বৃহত্তম দল। এই দলে অনেক ভালো মানুষ আছে, তাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো আর নিষিদ্ধ না। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আপনাকে কেউ যেতে বলেনি, আপনি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন। আপনি আবার ফিরে আসেন, আপনার দল ও নাগরিকত্ব তো বাতিল হয়নি। আপনাকে আমরা সাবাই শ্রদ্ধা করি।
তিনি আরও বলেন, রাজধানীর শাহবাগে গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং আপনাদের কারণে জনগণ আবার ফুঁসে উঠবে। আপনারা আওয়ামী লীগ নতুন করে আবার দল গঠন করুন এবং নতুন মুখ নিয়ে আসুন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে। কিছুদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়ে কেবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমাদের কাজ হলো দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেয়া। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান সে যাই হোক না কেন, তাদের সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

