ইতালিতে বাসার জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইতালিতে বাসার জানালা দিয়ে পড়ে গিয়ে ফাতিহা (৩) নামের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে ইতালির বলোনিয়া শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাতিহা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা প্রবাসী ফয়সালের মেয়ে।
জানা যায়, ফাতিহার বাবা ফয়সাল ইতালির বলোনিয়া শহরের একটি বহুতল ভবনের ৩ তলায় পরিবার নিয়ে থাকেন। ইতালিতে ঘটনার সময় বাসার সবাই কাজে ব্যস্ত ছিলেন। ফাতিহা জানাল দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে তিনতলা ভবনের জানালা থেকে পড়ে যায়।
এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাতিহার মৃত্যুতে ইতালির বাংলা কমিউনিটি ও বাংলাদেশে তার দাদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

