উপদেষ্টা সালমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা মো: সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী মো: আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো: মইনুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় তাদেরকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়। একজন শিক্ষার্থী ও একজন হকার ছিলেন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই ২ জনকে আটক করা হয়েছে।
সাবেক আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে সেই বারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচীত হয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে সালমান এফ রহমানকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যক্তিরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

