কারাগার থেকে মুক্তি পেল শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ ওরফে আব্বাস আলী। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে মো: আমিরুল ইসলাম জানান, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোন সংস্থার আপত্তি না থাকায় সোমবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে কিলার আব্বাসকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা যায়, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। তার বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই কিলার আব্বাস।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এবং রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে ২ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় আব্বাসের বিরুদ্ধে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি।
সোমবার রাত ৮টার পর থেকে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগিনা ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে বেশ কয়েকটি প্রাইভেটকার নিয়ে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।
পরে রাত ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে পশ্চিম দিকে চলে যান আব্বাস। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কিলার আব্বাস ও তার স্বজনেরা কথা বলতে রাজি হননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

