কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে ক্লাসে অসুস্থ ৩০ শিক্ষার্থী

কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার।
জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির একটি কক্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী হঠাৎ পড়েছে। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়েও একই চিত্র দেখা যায়। অসুস্থ শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, তীব্র গরমে হঠাৎ একটি ক্লাসের কয়েকজন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে অন্যান্য শ্রেণিতে গিয়ে একই অবস্থা দেখা যায়। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায়। পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানটি ছুটি দিয়ে দেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

রমজানের পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পুকুরপাড়ে ধসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ স্কুলের শিক্ষার্থীরা

স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য পৃথক টয়লেট বাধ্যতামূলক হবে: উপদেষ্টা

গরমে ঘরে বসেই ফিরিয়ে আনুন ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা

তীব্র গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন?

স্কুল ড্রেস না পড়ায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো শিক্ষক

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

