রমজানের পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান শুরু থেকেই বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রমজানের ছুটি, যা পূর্বে ৮ মার্চ পর্যন্ত থাকার কথা ছিল।
এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে নতুন নির্দেশনা দিয়েছে। ফলে, মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে।

এই নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের ও শিক্ষক-কর্মচারীদের রমজানের মাসটি সম্পূর্ণরূপে বিশ্রাম এবং ধর্মীয় আয়োজনের জন্য সময় থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

