খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

খুলনার রূপসায় একটি বেসরকারি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছেন। বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের উপ-পরিচালক মো: মামুন মাহমুদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের আগ মুহূর্তে হঠাৎ করে ওই পাটকলটিতে আগুন লাগে। বহুদূর থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে।
খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আণ্ডের বিষয়ে খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো: আব্দুল কাদির জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

