খুলনার পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

খুলনার পাইকগাছায় রশি প্যাঁচানো অবস্থায় মোছা: সুরাইয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
এদিকে এ ঘটনায় নিহতের বাবা আক্তারুল গাজী বাদী হয়ে মেয়েজামাই তরিকুল ইসলামকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। নিহত সুরাইয়া খাতুন উপজেলার পূর্ব গজালিয়া এলাকার আক্তারুল গাজীর মেয়ে। ৮ মাস আগে একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মো: তরিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়।
খুলনার পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

