গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইকরামুল হক সাজিদ মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী। রবিবার (৪ আগস্ট) মিরপুরে আন্দোলনে অংশ নিয়েছিলেন সাজিদ। এ আন্দোলনে মিরপুর ২ নং এলাকায় হঠাৎ পুলিশের একটি গুলি তার মাথার পেছনে এসে লাগে। মাথা ভেদ করে গুলিটি তার চোখের পেছনে আটকে যায়।
গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররাও জানিয়েছিলেন সাজিদকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। সে তার নিজের আত্মশক্তির বিশ্বাসে বেঁচে ছিলো বলেও বলেছিলেন ডাক্তাররা।
সাজিদের মৃত্যুতে দিশেহারা তার স্বজনেরা। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের সাথে কথা হয়েছিলো সাজিদের। তখন সাজিদ মা’কে বলেছিলেন, ‘চিন্তা করো না মা, আমার কিছু হবে না’। তার বাড়ি রাজধানীর মিরপুরে বলে জানা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

