চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি মুদি ও কসমেটিক দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার সাংস্কৃতিক পরিষদের সামনের কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ করে শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের কাঁচাবাজারের ১টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে প্রায় ৯টি মুদি ও কসমেটিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও জেলা সদরের ১টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হওয়ার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মুদি দোকানে থাকা সয়াবিন তেলসহ বিভিন্ন তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

