ঢাকাসহ ৬ বিভাগে বজ্র-বৃষ্টির আভাস

আগামী কয়েকদিন দেশের ঢাকাসহ ছয়টি বিভাগে বজ্র-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ৪ দিনের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি জেলার অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আও জানা যায়,বুধবার (২৩ এপ্রিল),রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া থাকবে শুষ্ক ও আংশিক মেঘলা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি অঞ্চলগুলোতে আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত।
শুক্রবার (২৫ এপ্রিল), রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৬ এপ্রিল), রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

