তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সামলাবেন নাহিদ, ক্রীড়া মন্ত্রণালয় আসিফ

বিশেষ সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: নাহিদ ইসলাম। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে এ দপ্তর বণ্টন করেছেন

শুক্রবার (০৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মো: নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। তার বাড়ি ঢাকার বনশ্রীত এলাকায়। বনশ্রী সরকারি স্কুল থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাহিদ ইসলাম।

নাহিদ ২০১৬-১৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্স প্রোগ্রাম (এমএসএস) অধ্যায়নরত রয়েছেন একই বিভাগ থেকে। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো: বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি।

সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন। তিনি বলেন, “মৃত্যুর আগেও মানুষ মুখে...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বচ্ছ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের...

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে...

বগুড়ায় পারিবারিক বিরোধে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময়...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল...