তিস্তা চরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

তিস্তা নদীর চরে একটি গাছ থেকে মোকসেদ আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাধুরবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোকসেদ আলী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিস্তার চরে ভুট্টা ক্ষেতে পানি দিতে গিয়ে আম গাছের ডালে আওয়ামী লীগ নেতা মোকসেদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিস্তা চরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

