‘তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক’

বিশেষ সংবাদ

‘তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক’তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক’ সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটি লিখেছেন।

সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও কোটাব্যবস্থার সংস্কার দাবি এই ২ ইস্যুতে চায়ের দোকান থেকে শুরু করে গণমাধ্যমের প্রধান খবর, টকশো, এমনকি রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে। দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে এই ইস্যু নিয়ে লেখালেখি অথবা অবস্থান জানতে চায় তাদের অনুসারীরা (ফ্যান, ফলোয়ার)।

এসকল অনুসারীদের অভিযোগ, চলমান এই ২ ইস্যুতে চুপ রয়েছেন বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে একজন সুশান্ত পাল। ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এ বক্তাও এই ২ ইস্যুতে চুপ রয়েছেন বলে জানান তার ফ্যান-ফলোয়াররা। এসময় অনুসারীরা কোটা ও প্রশ্ন ফাঁস ইস্যুতে এই ইনফ্লুয়েন্সারের অবস্থানও জানতে চান।

তবে সুশান্ত পাল এই ২ ইস্যুতে কোনো লেখা-লেখি করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপর যদি কারো খারাপ লাগে, তাহলে হয় আনফলো কিংবা ব্লক করে দিতে বলেছেন। এটা না করলে তিনি নিজেই তার অনুসারীদের ব্লক করার হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) রাতে সুশান্ত পাল তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন এক হুঁশিয়ারি দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, কোটা ও প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনার খুব খারাপ লাগে, তাহলে এতো কথা না বলে আমাকে সোজা আনফলো করে দিন। আরো ভালো হবে ব্লক করে দিলে। এসব বিষয় নিয়ে আমি আপনার মনের মতো করে কিছুই লিখবো না। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

তিনি আরো লেখেন, এতো বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমাশের চাকর নই। এতো সহজ করে বুঝিয়ে বলার পরও যদি আপনি বিরক্ত করে যান, তাহলে বুঝব আপনার কোনও লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি যদি আমাকে ব্লক না করেন তাহলে আমি অবশ্যই আপনাকে ব্লক করবো। এতে আপনার সম্মান বাড়বে না বরং কমবে। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।

আপনার হাতে কোনও কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ জন্যই আমি চাইছি না যে, মনে এতো কষ্ট নিয়েও আপনি আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। তবে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েও ক্ষান্ত হননি সুশান্ত পাল। কমেন্টে অনেকের রিপ্লাইও দিয়েছেন তিনি।

ওই পোস্টেরই কমেন্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে লিখেছেন, তোমাদের তো কোটা নিয়ে এতো দুঃখ থাকার কথা নয়। ‘তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক’ আরে ভাই, প্রিলিমিনারিই তো পাশ করতে পারবে না তোমরা। লজ্জাশরম এবং পড়াশোনা থাকলে নিশ্চয়ই তোমরা এখানে পড়ে থাকতে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...