দীপু মনি গ্রেপ্তার, খবর শুনে চাঁদপুরে ছাত্রদল-যুবদলের মিষ্টি বিতরণ

রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ৩ বারের মন্ত্রী ও সাবেক এমপি ডা. দীপু মনি। এমন সংবাদে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন চাঁদপুরের ছাত্রদল ও যুবদরের নেতাকর্মীরা।
সোমবার (১৯ আগস্ট) রাতে বিভিন্ন গণমাধ্যমে ডা. দীপু মনি গ্রেপ্তার হয়েছে খবর শুনে রাতেই তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিল শহরের চিত্রলেখা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ব্যবসায়ী, পথচারী, ইজিবাইক ও রিকশা চালকসহ নেতাকর্মীদের মাঝে মিষ্টি (রসগোল্লা) বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ১টি দল সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে আত্মীয়ের বাসা থেকে দীপু মনিকে আটক করা হয়। এরপর দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। চাঁদপুরে তার বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

