নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আবু বক্কর ভুঁইয়া পায়েল (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলভিটা এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ভুঁইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মো: আবু ইউসুফের ছেলে। তিনি পূর্বাচল আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার হাওলাদার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁ থেকে মোটরসাইকেযোগে উপজেলার পূর্বাচল আমেরিকান সিটির দিকে যাচ্ছিলেন আবু বক্কর।

পথে মধ্যে নীলভিটা এলাকায় পৌছাঁলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

