নেত্রকোনায় ডোবার পানি থেকে শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনায় ডোবার পানি থেকে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশুর নাম সৃজন সরকার (২)। নেত্রকোনা জেলার কলমাকান্দায় বাড়ির পাশে একটি ডোবার পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে।
শনিবার (০৪ নভেম্বর) সকালে রংছাতি ইউনিয়নের নোঁয়াগাও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকার সুজন সরকার ও স্মৃতি সরকারের ছেলে নিহত সৃজন সরকার।
জানা গেছে, ঘটনার দিন নিহত সৃজন সরকারের মা স্মৃতি সরকার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে সৃজন অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘন্টা পর বাড়ির পাশে ডোবার পানিতে সৃজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতাল থেকে সৃজন সরকারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নেত্রকোনায় ডোবার পানি থেকে শিশুর লাশ উদ্ধারের পর
ঘটনার তদন্ত শেষে লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

