নোটিশ ছাড়া বাঁধ খুলে বন্যা, ভারতের সাথে সম্পর্ক ভাঙার কারণ হতে পারে

নোটিশ ছাড়াই বাঁধ খুলে দেওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে ভারতের সঙ্গে বংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং কোনো নোটিশ ছাড়াই পানির গেট খুলে দেওয়ার কারণে ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ। এই দুটি কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাঙার কারণ হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, কোনো নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ ব্যাপারে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

