নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে ঘরে ঢুকে তাছলিমা বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাছলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে।
জানা গেছে, তাছলিমা বেগম বাবার বাড়িতে একটি ঘরে একাই থাকতেন। গতকাল সন্ধ্যার তিনি তার এক আত্মীয়ের বাড়ি থেকে এসে নিজ ঘরে আসেন। এরপর রাত ৮টার দিকে হঠাৎ তার ঘর থেকে শব্দ শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তার ঘরে ঢুকে দেখেন তাছলিমা বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা শহরের মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদু্ল্লাহ আল ফারুক জান, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো: তারেক নামের (৩৫) এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

