পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মাছের খামারে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে মো: নিজাম উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুরে ভাঙ্গুড়ার উপজেলার দিলপাশার ইউনিয়নের বড় পাটুল গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নিজাম উদ্দিন বড় পাটুল গ্রামের মৃত মো: ময়াজ উদ্দিনের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জনা গেছে, নিজাম উদ্দিনের বাড়ির পাশে একটি মাছের খামার রয়েছে। সেখানে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক তার টানানো ছিলো। শনিবার দুপুরে নিজাম উদ্দিন খামারে নেমে কাজ করতে গিয়ে হঠাৎই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তিনি মাছের খামারের পানির মধ্যে পড়ে মারা যান।

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: গোলাম হাসনাইন রাসেল।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
