প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করলেন ক্রীড়া উপদেষ্টা

প্রথম মাসের বেতন বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ এ তথ্য জানান।
ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবো। বন্যা সংকট মোকাবিলার জন্য সকলে এগিয়ে আসুন।’ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার লক্ষ লক্ষ মানুষ।
তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ ঘর-বাড়ি। এ অবস্থায় বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রম ও খাবার দিতে সারাদেশ থেকে বিভিন্ন টিম যাচ্ছে এ অঞ্চলগুলোতে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

