প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে (এইচআরডব্লিউ)।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের আগামী (৯ সেপ্টেম্বর) মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে।
নিউওয়ারর্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাকারের ১৫ বছরের প্রশাসনে নির্যাতন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জার্তিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ জাতিসংঘের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা।
এ ছাড়াও বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া ও অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় হিউম্যান রাইটস এর এই চিঠিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

