বন্যার পানিতে আটকা পড়া গর্ভবতী নারীকে উদ্ধার করলো সেনাবাহিনী

নোয়াখালীর সেনাইমুড়ীতে বন্যার পানিতে আটকা পড়া গর্ভবতী এক নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বন্যার পানিতে কয়েকদিন অসুস্থ ছিলেন গর্ভবতী ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন।
শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনাপুর রেলস্টেশন এলাকা থেকে গর্ভবতী মুক্তা বেগমকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গর্ভবতী নারীর স্বামী শাকিল আহমেদ বলেন, আমার স্ত্রী ৫ মাসের গর্ভবতী। তিনি বন্যার পানিতে আটকা পড়ে ঠান্ডায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পে ফোন দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করেছে। আমি বাংলদেশ সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন জানান, পানিবন্দি পরিবার থেকে একটি জরুরি ফোন পেয়ে দ্রুত নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে গর্ভবতী ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

