বরিশাল নৌবন্দরে প্রেমিকের চড় খেয়ে লঞ্চ থেকে ঝাঁপ দিলেন প্রেমিকা

বরিশাল নৌবন্দরে প্রেমিকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে চড় খেয়ে বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিকা। মঙ্গলবার (১৯ মার্চ) বরিশাল নৌবন্দরে এ ঘটনা ঘটেছে। নৌপুলিশ ও ঘাটে উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় লোকজন জানায়, এক যুবক ও এক তরুণী লঞ্চের নিচতলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় মারলে সে নদীতে ঝাঁপ দেয়। তখন লঞ্চে উপস্থিত থাকা একজন সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে ওই তরুনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল জলিল জানান, লঞ্চটি পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগের ঘটনা। এক তরুণী নদীতে ঝাঁপ দিলে নৌপুলিশের সদস্য এবং লঞ্চঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দিয়ে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

হিরো আলমের পাশে রিয়া মনি, জানালেন শারীরিক অবস্থা

হিরো আলমের আত্মহত্যা চেষ্টা, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন রিয়া মনি

প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, থানাতেই আত্মহত্যার চেষ্টা

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের উজিরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা-ছেলে আটক

বরিশালে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে মাসহ ২ শিশু সন্তানের মৃত্যু

বরিশালে গাঁজা ও ১ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

