পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির নাম সানোয়ার হোসেন (৩৫)। তিনি মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা হলেও গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, নীলখোলা এলাকায় পুলিশের একটি অভিযানিক দল সানোয়ারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার সংকেত দেয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি।
তিনি আরও জানান, ইয়াবা গিলে ফেলায় ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সানোয়ার। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

