বরিশালের উজিরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা-ছেলে আটক

বরিশালের উজিরপুরে ৩য় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার (১৪ মে) তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।
আটককৃতরা হলো, ছেলে মো: তাওহীদ হাওলাদার (৩০) ও বাবা মো: সুলতান হাওলাদার (৫০)। তাদের বাড়ি উজিরপুর পৌরসভার মাদারশী এলাকার হাসপাতাল রোডে।
এর আগে, গত শুক্রবার (০৩ মে) সুলতান হাওলাদারের ১ তলা ভবনের সিড়ি কোঠার আড়ার সঙ্গে ৯ বছর বয়সী শিশু তামান্না আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করে শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে এ ঘটনায় গত মঙ্গলবার (০৭ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে নিহত শিশুর মা তানজিলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে মামলায় অভিযুক্ত তাওহীদসহ তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনিন বেগম, বোন সিমু আক্তার ও সুমি আক্তারকে আসামি করে।
বরিশালের উজিরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করে র্যাব অধিনায়ক লে. কর্নেল মো: কাজী যুবায়ের আলম শোভন জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো: আমির হোসেনের মেয়ে শিশু তামান্নাকে গত বৃস্পতিবার (০২ মে) উজিরপুরের মাদারশী এলাকার বাসায় বেড়াতে নিয়ে যাওয়া হয়। পরদিন শুক্রবার শিশু তামান্নাকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে তাওহীদ হাওলাদার।
শিশুর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারে। এলাকাবাসীরা জানার আগে শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির সিড়ি কোঠায় আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে অভিযুক্তরা সুকৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিশু আত্মহত্যা করেছে এমন প্রচার করে পরিবারকে জানায়।
শিশু তামান্নাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে শিশুর শিক্ষা প্রতিষ্ঠান আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

