একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

প্রেমিকার সঙ্গে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুবক। পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন তিনি। তবে সঙ্গে থাকা তরুণী নদীতে না নেমে ঘটনাস্থল থেকে চলে যান।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর সেতুতে ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই যুবক ও এক তরুণী একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আগেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর দাঁড়িয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেন ওই তরুণী। তিনি নদীতে না নেমে সেতুর পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘটনাটি দেখেন। পরে ধীরে ধীরে সেখান থেকে চলে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধার অভিযান। বেশ কিছু সময়ের চেষ্টার পর যমুনা নদী থেকে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এদিকে, কেন ওই যুগল এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত করে তার সন্ধান চালানো হচ্ছে। ঘটনার পুরো বিষয়টি পরিষ্কার করতে বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

