বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানের ৩ যাত্রীর

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানবাড়ী মোড়ে মোংলাগামী ১টি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ২ জনই মারা যান।
নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝননিয়া গ্রামের মো: ইকলাস মোড়লের ছেলে মো: আজাদ (৩৫), একই গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মো: সাঈদ মোড়ল (৪৫) ও কুমরাই গাববুনিয়া গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: মনি (৪৫)।
বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: বাবুল আক্তার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত সাঈদ মোড়লের মরদেহসহ গুরুতর আহত ২ জনকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে পাঠান।

সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর ২ জনই মারা যান। এসময় ঘাতক ট্রাকটির চালক মো: গাজী সাফায়েত হোসেনকে (১৮) গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক যশোর জেলার চৌগাছা উপজেলার চানাদা-আফরা এলাকার মো: শামসুর গাজীর ছেলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

