বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে রাতে পাহারায় থাকা শ্রী রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গ্রাম পুলিশ সদস্য বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শ্রী শিবেন্দ্রনাথ দে’র ছেলে।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি উপজেলার চরআরকান্দি সরকারি প্রাথমিক স্কুলের পাশে কাঠবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লেকজন জানান , গ্রাম পুলিশ রনজিৎ কুমার চর আড়কান্দি সরকারি প্রাথমিক স্কুলে ভোট কেন্দ্রে পাহারা দিতে আসে। তার সঙ্গে স্কুলের নৈশপ্রহরী মো: ইউসুফ হোসেন ছিল।
গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রনজিৎ কুমার স্কুলের পেছনে কাঠবাগানে থাকা শৌচাগারে যান। প্রায় আধাঘণ্টা পাড় হলেও তিনি ফিরে না আসায় নৈশপ্রহরী তাকে ডাকাডাকি শুরু করতে থাকেন। পরে কোন সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি স্কুলসংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মুফতি ইলিয়াস শেখকে জানান পরে তিনিসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্কুলের শৌচাগারের পাশে গাছ বাগানের ভেতর থেকে গ্রামপুলিশের মরদেহ পাওয়া যায়

রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানা, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে করে গ্রাম পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রজবাড়ী জেলা প্রশাসক কায়সার খান নিহত গ্রাম পুলিশ সদস্যর পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নিহতের ছেলে রাতুল কুমার দে’কে গ্রাম পুলিশের চাকরির নিশ্চয়তা দেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...