বিএনপি ও জামায়াতের জঙ্গিরা থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

রবিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, দেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা কোন রাজনৈতিক ইস্যু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, ‘আমাদের অতি বামপন্থিরা এখন জামায়াত শিবিরের লেজুড়বৃত্তি করে, বিএনিপি-জামায়াতের লেজুড়বৃত্তি করে। এরা এখন তাদের একসঙ্গে। প্রকৃতপক্ষে এদের নিজেস্ব কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। তিনি আরও উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনকরীদের ঘাড়ে চেপেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই সুযোগ নিয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘আন্দোলনের খরচ এদের কে দেয়? এরা এত টাকা কোথা থেকে পায়?

আন্দোলনকারীরা দেশের সম্মান ধূলিসাৎ করে দিয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি দিনরাত পরিশ্রম করে যে দেশটাকে সম্মানের স্থানে নিয়ে এসেছিলাম, সেটাকে এরা ধূলিসাৎ করেছে। এটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখের বিষয়। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত, দায়িত্ববোধ থাকত-তাহলে এরা এটা করতে পারত না। প্রধানমন্ত্রী বলেন, জনগণের যে সুবিধাগুলো এরা একে একে ধ্বংস করে দিল- কার স্বার্থে এটা তারা করেছে? এটা আমার প্রশ্ন প্রধানমন্ত্রী।

গণভবনে নির্যাতিত নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেত্রীরা।

নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সময় তারা কান্নায় ভেঙে পড়েন | ছবি : সংগৃহীত।

এ সময় নির্যতিতি নেত্রীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। নেত্রীরা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের ঘাড়ে চেপেই তো বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা এই সুযোগ পেয়ে গেল। আমার বাবা-মা সবাইকে হত্যা করা হয়েছে। তারপরও এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করেছি। দিনে পর দিন পরিশ্রম করে বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম, সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...