বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরো এক যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ মো: হাসান (৩০) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান। শনিবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসানের।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার রায়চাঁদ গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। হাসানের স্ত্রী ও ২টি ছেলে সন্তান রয়েছে। হাসান যাত্রাবাড়ী সবজির আড়তে কাজ করে সংসার চালাতেন।
হাসানের বাবা মো: কবির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় হাসান। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

