ভারতে পালানোর সময় রাসিকের হিসাবরক্ষক গ্রেফতার

দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগাস্ট) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
এর আগে, সোমবার (০৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরই রাজশাহী সিটি করপোরেশনসহ সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গ্রেপ্তারকৃত নিজামুল হুদার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশত্যাগের চেষ্টা করেন তিনি। সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

