মাছ ধরার ফাঁদে মিলল রাসেলস ভাইপার

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে এই সাপটি ধরা পড়ে।
জানা গেছে, উজ্জ্বল হোসেন নামের এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি একটি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ ধরা পড়েছে। পরে সেখান থেকে তার সাপটি বাড়িতে নিয়ে আসেন তিনি।
এসময় সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেল ভাইপার।
জেলা বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন জানান, মহেশপুরে এক কৃষকের মাছ ধরা’র ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল। সাপটি উদ্ধার করে বেনাপোল অফিসে নেওয়া হয়েছে ।সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কামড় খাওয়ার পর জীবিত ‘রাসেলস ভাইপার’ নিয়ে হাসপাতালে কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

রাজশাহীর চারঘাট থানার ওয়াশরুমে মিলল রাসেলস ভাইপার

বাই বাই রাসেলস ভাইপার, ফেসবুকে পরীমণির রহস্যময় পোস্ট

রাসেলস ভাইপার সাপকে লাথি, ছোবল খেয়ে হাসপাতালে যুবক

রাজবাড়ীর পাংশায় কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

