পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার । ৪ ফুট লম্বা সাপটি দেখতে ভিড় জমান এলাকার অনেক মানুষ। পরে রাসেলস ভাইপার সাপটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন জেলার বন বিভাগ ও এনিমেল লাভারস অব পটুয়াখালী টিমের সদস্যরা।
বুধবার (০২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী এলাকায় সাপটি ধরা পড়ে।
কৃষক মিলন মিয়া জানান, বুধবার (০২ জুন) রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির সামনের একটি ডোবায় জাল ফেলা হয়। পরে আজ সকালে দেখি একটি বিষধর রাসেলস ভাইপার সাপ আমাদের জালে আটকে আছে। সাপটি জীবিত থাকায় আমি সাপটি জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারিনি। এরপর জেলা বন বিভাগ ও এনিমেল অব লাভারসের সদস্যদের খবর দেওয়া হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লতাচাপলি ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে বলে খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

শেরপুরে আমনের পর আলুর চিন্তা, সার সংকটে কৃষকের নবান্ন ম্লান

শেরপুরে সেচ গ্রাহকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা

শেরপুরে ব্র্যাক উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ

ভুট্টায় দ্বিগুণ লাভ, ধান ছেড়ে নতুন সম্ভাবনার পথে শেরপুরের কৃষকরা

এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি

