ভুট্টায় দ্বিগুণ লাভ, ধান ছেড়ে নতুন সম্ভাবনার পথে শেরপুরের কৃষকরা

বগুড়ার শেরপুরে কৃষকরা ধানের পরিবর্তে ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। লাভ বেশি, চাষাবাদ সহজ এবং বাজারে চাহিদা থাকায় এ বছর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ২৫ শো হেক্টর, কিন্তু চাষ হয়েছে ৩ হাজার ৩ শো ৮৫ হেক্টর জমিতে। যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কৃষকদের ভাষ্য মতে, এক বিঘা জমিতে ধান চাষে ১২ হাজার টাকা খরচ হয় এবং আয় হয় প্রায় ৩০ হাজার ৮০০ টাকা, যেখানে ভুট্টা চাষে খরচ মাত্র ১৩ হাজার টাকা হলেও আয় হয় প্রায় ৪৮ হাজার টাকা। ফলে প্রতি বিঘায় লাভ হয় প্রায় ৩৫ হাজার টাকা, যা ধানের দ্বিগুণ।
শালফা গ্রামের কৃষক জেকের আলী বলেন, “গত বছর ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম, এবার ১০ বিঘা লাগিয়েছি। ফলন ভালো হলে লাভও ভালো হবে।”
কৃষি বিশেষজ্ঞদের মতে, মাটির গুণাগুণ ও কৃষকদের আগ্রহ বিবেচনায় নিয়ে শেরপুরে ভুট্টা চাষের আরও প্রসার ঘটবে, যা কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভ’মিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, “এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০

টানা চার দফায় কমল সোনার দাম, ভরি কতো?

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

