মাদকসেবনের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার শহরে মাদকসেবনের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাত ২টার দিকে শহরের পশ্চিম বড়ুয়া এলাকয় এই ঘটনা ঘটে।
জানা গেছে, হোসেন মোহাম্মদ আবিদ মাদক আসক্ত। নিয়মিত মাদকসেবনের টাকার জন্য প্রায় বাবা-মাকে নানাভাবে নির্যাতন ও মারধর করতেন। গতকাল রাতে আবিদের সঙ্গে তার মা আনোয়ারা বেগমের কথা কাটাকিটি হয়। এক পর্যায়ে মধ্যরাতে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, ঘাতক আবিদ তার মাকে হত্যা করে দরজায় তালা দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তার দেয় তথ্য মতে তাদের ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর জখম অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক দায়ের কোপ রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

