রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ মাহমুদ রিফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা মো: আব্দুল গণি ও শিশু ফাহাদ (১৪)
নিহত শিশু রিফাতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। রিফাত একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সন্তান রিফাত এবং দোকানের কর্মচারী ফাহাদকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আব্দুল গণি। এ সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১টি মালবাহী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিশু রিফাত ঘটনাস্থলেই নিহত হয়। অপর শিশু ফাহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার পর-পরই রাস্তায় থাকা স্থানীয় লোকজন কাভার্ডভ্যান চালককে আটক ধরে মারধর করেছে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত ডা. শাহেদারা গ্রেফতার

রূপালী ব্যাংকে সংঘবদ্ধ ডাকাত, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা

দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

খাবারের দোকানে পিকাপের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেফতার

দেশে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর চকবাজারে চোর ধরতে গিয়ে ৪ অস্ত্রধারীকে আটক

রাজধানীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

