রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী এবং স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে হাসপাতালের একটি ভবনে আগুন লাগার খবর পান তারা।

এরপর সেখানে ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি এবং পরে আরো ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি এ কর্মকর্তা।
এ সময় হাসপাতালে থাকা রোগীরা যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিয়ে নিচে নেমে যান। সকল রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত ডা. শাহেদারা গ্রেফতার

রূপালী ব্যাংকে সংঘবদ্ধ ডাকাত, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা

দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

খাবারের দোকানে পিকাপের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেফতার

দেশে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর চকবাজারে চোর ধরতে গিয়ে ৪ অস্ত্রধারীকে আটক

রাজধানীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

