রাজাকারের পক্ষে স্লোগান দেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজাকারের পক্ষে স্লোগান দেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়া জরুরি। আন্দোলনতরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না।
মঙ্গলবার (১৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এক সভায় বলেন, কোটার বিষয়টি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে সরকারের কিছু করার নেই। আন্দোলনরত শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ করায় ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে আটক করা হয়। তাকে আটকের পর দলকে বিভক্ত হতে দেননি প্রয়াত জিল্লুর রহমান। এখন তেমনই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

